Sylhet Today 24 PRINT

ছেলেকে ভালোবেসে ‘সেরা ন্যাড়া বাবা’

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

ছেলের ব্রেন ক্যান্সার। মাথায় অস্ত্রোপচারের ফলে সৃষ্টি হয়েছে লম্বা ক্ষতের দাগ। দাগটি ছোট্ট ছেলেকে বিব্রত করে, তা দেখে বিব্রত হন বাবাও।

এই বিব্রতবোধ থেকে ছেলের মাথার দাগের মতো করেই একটি ট্যাটু বানালেন বাবাও। আর বাবা ও ছেলের মাথার এই ছবি অ্যামেরিকার বল্ডরিক ফাউন্ডেশনের সহযোগিতায় ‘বেস্ট বোল্ড ড্যাড’ প্রতিযোগিতায় স্থান পায়। পেয়ে যায় সেরার পুরস্কারও।

ঘটনাটি ঘটেছে অ্যামেরিকার ক্যানসাসে। পুরস্কার বিজয়ী বাবার নাম জশ মার্সাল। মার্সাল গণমাধ্যমে জানিয়েছেন, ‘আমি এবং আমার ছেলে বছরের সেরা বাছাই হয়েছি। এবং এটি আমার ছেলের আত্মবিশ্বাস বাড়িয়েছে।’

ছবিটি ৫ হাজার ভোট পেয়ে প্রথম হয়েছে। পাশাপাশি মার্শালকে বিশ্বের সেরা বোল্ড ড্যাডের (সেরা ন্যাড়া বাবা) খেতাব দিয়েছে সংস্থাটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.