Sylhet Today 24 PRINT

মাদক পাচারের অভিযোগে মডেল গ্রেফতার

অনলাইন ডেস্ক |  ২৩ জুন, ২০১৬

কয়েক আগেই মাদক চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ উঠে বলিউডের এক সময়ের অভিনেত্রী মমতা কুলকর্নির বিরুদ্ধে। আর এবার মাদক পাচার চক্রের সঙ্গে যুক্ত থাকার অভিযোগে এক ভারতীয় মডেলকে গ্রেফতার করেছে পুলিশ।

তার বিরুদ্ধে অভিযোগ, গত কয়েক বছর ধরেই মাদক পাচারের সঙ্গে যুক্ত রয়েছেন ওই মডেল।

দর্শিতমিতা গৌড়া নামে ওই মডেল ২০১৪ সালে মিস কুইন কর্নাটক হয়েছিল। কিন্তু ২০১৫ সালে তার বিরুদ্ধে মাদক পাচারের অভিযোগ ওঠে।

এর আগেও পুলিশ ও মাদক পাচার দমন শাখার পক্ষ থেকে তার বাড়িতে তল্লাশি চালিয়ে কয়েক কোটি টাকার মাদক আটক করে। সেই সময় সে ও তার ছেলেবন্ধু পুলিশের চোখে ধুলো দিয়ে পালিয়ে যায়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.