Sylhet Today 24 PRINT

বিয়ে নিয়ে শিক্ষকের কটুক্তির জেরে ছাত্রীর আত্মহত্যা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ জুন, ২০১৬

বিয়ের পর স্কুলে আসা নিয়ে প্রধান শিক্ষকের কটাক্ষের জেরে আত্মহত্যা করেছে এক ছাত্রী।

ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম মেদিনীপুরের দাঁতনে।

কয়েকমাস আগে দাঁতনের শরশঙ্কায় বিয়ে হয় জেনকাপুর হাইস্কুলের ১৬ বছরের ওই ছাত্রীর। গতকাল বৃহস্পতিবার (২৩ জুন) বাড়িতেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে সে। সুইসাইড নোটে ওই ছাত্রী জানায়, বিয়ে হয়ে যাওয়ায় তাকে স্কুলে আসতে নিষেধ করেন প্রধান শিক্ষক ধীরেন্দ্রনাথ জানা। সে কারণেই মানসিক অবসাদে ওই ছাত্রী আত্মহত্যার পথ বেছে নেয়।

ছাত্রীর পরিবারের অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার রাতেই প্রধান শিক্ষককে গ্রেপ্তার করেছে পুলিশ।

প্রধান শিক্ষকের দাবি, স্কুলে নিয়মানুবর্তিতা বজায় রাখতেই ওই ছাত্রীকে বিয়ে সংক্রান্ত কিছু প্রশ্ন করেছিলেন তিনি।

সূত্র: এপিবি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.