Sylhet Today 24 PRINT

মাদাগাস্কারে স্টেডিয়ামে বিস্ফোরণে নিহত ২, আহত ৭০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ জুন, ২০১৬

মাদাগাস্কারের রাজধানী আন্তঙানারিভোতে অবস্থিত মাহামাসিনা স্টেডিয়ামে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে অন্তত দুইজন নিহত হয়েছেন। এছাড়া এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭০ জন।

রোববার (২৬ জুন) দেশটির এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো।

তাৎক্ষণিক এক বিবৃতিতে বিস্ফোরণের ঘটনাটিকে সন্ত্রাসী হামলা বলে অবিহিত করেছেন ওই কর্মকর্তা। দেশটির জাতীয় দিবস উদযাপন উপলক্ষে স্টেডিয়ামে কনসার্ট চলাকালীন এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

এরআগে ওই স্টেডিয়ামে একটি সামরিক কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.