Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে ট্রেন-ভ্যান সংঘর্ষে নিহত ৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৭ জুন, ২০১৬

যুক্তরাষ্ট্রে একটি ট্রেনের সঙ্গে মিনিভ্যানের সংঘর্ষে ৩ শিশুসহ পাঁচজনের মৃত্যু হয়েছে।

রোববার দেশটির দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কলোরাডোতে এই দুর্ঘটনা ঘটে।

কলোরাডো রাজ্যের পুলিশের বিবৃতির বরাত দিয়ে এক খবরে বলা হয়, ছয়জন যাত্রী বহনকারী মিনিভ্যানটি কাউন্টির একটি সড়ক দিয়ে উত্তর দিকে যাওয়ার সময় পশ্চিমমুখী দ্রুত গতিতে ছুটতে থাকা অ্যামট্র্যাক ট্রেনটির সংঘর্ষ হয়। এ সময় ঘটনাস্থলে মিনিভ্যানের চালকসহ ৫ জন নিহত হন।

অ্যামট্র্যাক কর্তৃপক্ষ জানিয়েছে, শিকাগো থেকে লস অ্যাঞ্জেলেসের লাইনের ট্রেনটিতে ২৮৬ জন যাত্রী ছিলেন। স্থানীয় সময় ৯টা ৪৫ মিনিটে কলোরাডোর ত্রিনিদাদের কাছে মিনিভ্যানটির সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়।

পুলিশ আরো জানিয়েছে, এই দুর্ঘটনার সঙ্গে চালকের অ্যালকোহল কিংবা কোনো মাদক গ্রহণের সম্পৃক্ততা নেই বলে মনে করছেন তারা।

সূত্রঃ ডেইলি মেইল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.