Sylhet Today 24 PRINT

ধর্ষিতার সঙ্গে সেলফি তুলে বিপাকে কমিশনার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুন, ২০১৬

লম্পটের লালসার শিকার হয়ে এক ধর্ষিতা অভিযোগ দিতে এসেছিলেন নারী কমিশনারের কাছে। অভিযোগ শোনার এক পর্যায়ে খোশমেজাজে ওই ধর্ষিতার সঙ্গে সেলফি তুলে ফেলেন কমিশনার। ব্যস তাতেই বেঁধে গেল বিপত্তি।

এ নিয়ে পুরো ভারতজুড়ে শুরু বইতে শুরু করেছে আলোচনার ঝড়। নারী অধিকারর্মীসহ সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারকারীরা ধুইয়ে দিচ্ছেন সেই নারী কমিশনারকে।

যিনি এই কাণ্ডটি ঘটিয়েছেন তার নাম সুমন শর্মা। শর্মা রাজস্থানের নারী কমিশনার তিনি।

তাকে নিয়ে ভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, ওই কমিশনার হাসিমুখে সেলফি তুলছেন ধর্ষণের শিকার নারীর সঙ্গে। অবশ্য সংবাদমাধ্যমে প্রকাশিত তাদের সেলফির ছবিটি কে তুলেছেন তা জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.