Sylhet Today 24 PRINT

‘ভারত বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে’

সিলেটটুডে ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৬

কিশোরগঞ্জের শোলাকিয়ায় সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়ে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছেন ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি।

বৃহস্পতিবার শোলাকিয়ায় হামলার পর এক টুইট বার্তায় প্রণব মুখার্জি বলেন, এই সন্ত্রাসবিরোধী যুদ্ধে ভারত সরকার শক্তভাবে বাংলাদেশের ভাই-বোনদের পাশে থাকবে।
শোলাকিয়ার সন্ত্রাসী হামলার পর একাধিক টুইট করেন ভারতের রাষ্ট্রপতি। একটি টুইটে হামলায় জড়িত লোকজনের কঠোর ভাষায় নিন্দা জানান তিনি। বাংলাদেশের জনগণ ও সরকার উগ্রপন্থা ও সহিংসতার অপশক্তির বিরুদ্ধে সাহসী সংগ্রামে লিপ্ত আছে বলে মন্তব্য করেন ভারতের রাষ্ট্রপ্রধান।

আরেক টুইটে এসব শক্তিকে পরাজিত করার জন্য বাংলাদেশ সরকারকে ভারত সম্ভাব্য সব ধরনের সহযোগিতা করবে বলে জানান প্রণব মুখার্জি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.