Sylhet Today 24 PRINT

কিশোরীর কান থেকে বের হলো ১ হাজার জীবন্ত পিঁপড়ে!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৭ জুলাই, ২০১৬

ভারতীয় কিশোরীটির নাম শ্রেয়া দর্জি। মাত্র ১২ বছর বয়সের এই উচ্ছল কিশোরী এক মারাত্মক সমস্যায় জর্জড়িত হয়ে পড়েছিল। গুজরাটের বাসিন্দা শ্রেয়ার কান থেকে গত এক বছর ধরে কমপক্ষে ১ হাজার পিঁপড়ে বের করা হয়েছে।

চিকিৎসকরা জানান, কানে রীতিমতো বাসা বানিয়ে ফেলেছিল এই পিঁপড়ের দল। তবে, এই ঘটনায় তার কানের কোনও ক্ষতি হয়নি বলেই চিকিৎসকরা জানিয়েছেন।

জানা গেছে, গত বছর আগস্ট থেকে এই সমস্যা শুরু হয় শ্রেয়ার। তার বাবা মা জানিয়েছেন, কান থেকে প্রতিদিন কমপক্ষে ১০ থেকে ১৫টি করে পিঁপড়ে বের হতে থাকে। বিভিন্ন চিকিৎসক থেকে ওঝা, গুণিন সকলকে দেখিয়েও কোন লাভ হয়নি তার। ক্রমাগত একই রকমভাবে কান থেকে পিঁপড়ে বের হতে থাকে শ্রেয়ার। অবশেষে, দিন কয়েক আগে এক চিকিৎসক নতুন করে কান পরীক্ষা করে জানতে পারেন, শ্রেয়ার কানে আর একটিও পিপড়ে নেই। কানের ভিতর থাকা সমস্ত নোংড়াও পরিষ্কার হয়ে গেছে।

এখন যথেষ্টই ভালো আছে শ্রেয়া। কানেও কোন সমস্যা নেই বলে চিকিৎসকরা জানিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.