ইরাকে মাজারে বোমা হামলা ও গুলিতে নিহত ৩৫
সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ০৮ জুলাই, ২০১৬
ইরাকে শিয়া মুসলিমদের একটি মাজারে আত্মঘাতী বোমা হামলা ও গুলি ছোঁড়ার ঘটনা ঘটেছে। এতে অন্ততপক্ষে ৩৫ জন নিহত হয়েছেন।
শুক্রবার বিবিসির এক খবরে বলা হয়, দেশটির রাজধানী বাগদাদের অদূরে বালাদ শহরে বৃহস্পতিবার রাতে সৈয়দ মোহাম্মেদ বিন আলি আল-হাদির মাজারের ঈদুল ফিতর উপলক্ষে সমবেত হয়েছিলেন শিয়া মুসলিমরা।
এ সময় প্রবেশ পথে এক ব্যক্তি তার শরীরে বেঁধে রাখা বোমার বিস্ফোরণ ঘটায়। পরপরই একদল বন্দুকধারী শিয়া পূণ্যার্থীদের উপর এলোপাতাড়ি গুলি চালায়। এতে ঘটনাস্থলে নিহত হন ৩৫ জন। আহত হয় অর্ধশতাধিক মানুষ।
পুলিশ বলছে, হামলাকারীদের একজন ঘটনাস্থলে নিহত হয়েছে।
এই হামলার দায় স্বীকার করেছে ইসলামিক স্টেট (আইএস)।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.