Sylhet Today 24 PRINT

অস্ট্রেলিয়ায় লিবারেলরা ফের ক্ষমতায়

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ জুলাই, ২০১৬

অস্ট্রেলিয়ায় সাধারণ নির্বাচনে ক্ষমতাসীন লিবারেল পার্টি জয় পেয়েছে।

ফলপ্রকাশের পর পরাজয় মেনে নিয়ে ম্যালকম টার্নবুলকে স্বাগত জানিয়েছেন বিরোধী দল লেবার পার্টির প্রধান বিল শর্টেন।

মেলবোর্নে এক সংবাদ সম্মেলনে শর্টেন বলেন, নির্বাচনের ফলাফলে এটা পরিষ্কার যে ম্যালকম টার্নবুল ফের সরকার গঠন করছেন।

তবে হাউজ অব রিপ্রেজেন্টেটিভের ১৫০ আসনের মধ্যে কে কত আসন পেয়েছেন তা প্রাথমিকভাবে জানা যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.