Sylhet Today 24 PRINT

জঙ্গি নেতার সন্ধান দিলেন প্রেমিকা

অনলাইন ডেস্ক |  ১০ জুলাই, ২০১৬

অনেক দিন ধরেই ভারতের জম্মু ও কাশ্মীরের জঙ্গি বুরহান মুজাফফর ওয়ানিকে খুঁজছিল পুলিশ। কোনভাবেই তার সন্ধান পাচ্ছিল না তারা। এমনকি তার গোপন বাসার সন্ধান পায়নি পুলিশ।

কিন্তু শুক্রবার গোপন সূত্রে খবর পেয়ে জম্মু ও কাশ্মীরের কোকেরনাগের বুমডুরা গ্রামে তল্লাশি চালিয়ে বুরহানের খোঁজ পায় পুলিশ। সঙ্গে সঙ্গে বিশাল বাহিনী নিয়ে পুলিশ বুমডুরা গ্রাম ঘিরে ফেলে। পুলিশের উপস্থিতি টের পেয়েই তাদের লক্ষ্য করে গুলি চালাতে থাকে বুরহান ও তার সঙ্গীরা। গুলির লড়াইয়ে বুরহানসহ তিন জঙ্গি নিহত হয়।

এই গোপন সূত্রটি কে, তা নিয়ে চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে। বুরহানের এক প্রেমিকাই নাকি পুলিশকে জানিয়েছিলেন সে কোথায় রয়েছে! একটি সূত্র বলছে, কাশ্মীরের এই জঙ্গির সঙ্গে বহু নারীর সম্পর্ক ছিল। আর সেই একাধিক নারীর সঙ্গে সম্পর্কই  কাল হলো বুরহানের।

জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বুরহানের এক প্রেমিকা তাকে অন্য একটি মেয়ের সঙ্গে মোবাইলে চ্যাট করতে দেখে ফেলেন। সেটা সহ্য হয়নি ওই তার। প্রতিশোধ নিতেই তিনি পুলিশকে বুরহানের গোপন বাসার সন্ধান দেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.