ভারতে শ্বশুরবাড়ির সামনে রাশিয়ান বধূর অনশন
সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক | ১০ জুলাই, ২০১৬
অধিকারের দাবিতে ভারতে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসেছেন এক রাশিয়ান বধূ। ভারতের আগ্রায় ঘটা এই অনশনের ছবি এখন সামাজিক মাধ্যমগুলোতে ভাইরাল।
দেশটির গণমাধ্যমের খবর অনুযায়ী, ২০১১ সালে বিক্রান্ত সিংহ চান্দেলের সঙ্গে বিয়ে হয় রাশিয়ার মেয়ে ওলগা এফিমেনকোভার। এই দম্পতির একটি কন্যাসন্তানও রয়েছে।
ওলগার অভিযোগ, শ্বশুরবাড়ি থেকে তাদের তাড়িয়ে দেওয়া হয়েছে। তার স্বামী আর মেয়েকেও ঢুকতে দেওয়া হচ্ছে না বাড়িতে। তাই বাধ্য হয়ে শ্বশুরবাড়ির সামনে অনশনে বসতে হয়েছে ওলগাকে।
টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.