Sylhet Today 24 PRINT

বুধবার ক্যামেরনের পদত্যাগ, প্রধানমন্ত্রী হচ্ছেন থেরেসা

সিলেটটুডে ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

যুক্তরাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি প্রধান হতে যাচ্ছেন, এবং একই সঙ্গে হতে যাচ্ছেন দেশটির প্রধানমন্ত্রীও।

প্রধানমন্ত্রী হওয়ার দৌড় থেকে জ্বালানিমন্ত্রী অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোর পর স্বরাষ্ট্রমন্ত্রী থেরেসা মে'র প্রধানমন্ত্রী হওয়ার ব্যাপারটি এখন প্রায় নিশ্চিত।

অ্যান্ডরিয়া লিডসাম সরে দাঁড়ানোয় এখন থেরেসা মে বিনা প্রতিদ্বন্দ্বিতায় কনজারভেটিভ পার্টির ভোট পাবেন। সরে দাঁড়ানোর আগে লিডসাম জানিয়েছেন, থেরেসার প্রতি দলের ৬০ শতাংশেরও বেশি নেতার সমর্থন রয়েছে।

যুক্তরাজ্যের সংবিধান অনুযায়ী দেশটির ক্ষমতাসীন দলের প্রধানই প্রধানমন্ত্রী পদে দায়িত্ব পালন করেন।

ক্যামেরনের পদত্যাগের পর থেরেসা যেহেতু ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির প্রধান পদে নির্বাচিত হয়ে যাচ্ছেন, কাজেই তিনিই উঠছেন ১০ ডাউনিং স্ট্রিটে।

এদিকে আগামি বুধবার ১৩ জুলাই ব্রিটেনের বর্তমান প্রধানমন্ত্রী ডেভিড ক্যামেরন পদত্যাগ করছেন বলে জানিয়েছে বিবিসি। সব দিক দিয়ে থেরেসা মে'র অবস্থান ও সময় অনুকূলে রয়েছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.