Sylhet Today 24 PRINT

এইডস সারাবে আঙ্গুর!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

চিকিৎসা শাস্ত্রে এটিকে বড় সাফল্যই বলা যায়। আর এ সাফল্যের দাবিদার অস্ট্রিয়ার দুই গবেষক। তাঁদের দাবি, প্রাণঘাতী এইচআইভি ভাইরাসকে গোড়া থেকেই নির্মূল করা সম্ভব।

ভিয়েনা মেডিক্যাল অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট গবেষক টমাস জেকার্স ও ফার্মাসিস্ট ওয়াল্টার জেগার গত ১৫ বছর ধরে গবেষণা চালাচ্ছিলেন এইডস এর ওষুধ নিয়ে। অবশেষে সেই গবেষণায় সাফল্য মিলেছে বলে দাবি করেছেন তারা। খুব শিগগিরই সেই গবেষণাপত্র জনসমক্ষে নিয়ে আসা হবে বলে তারা জানিয়েছেন।

জানা যায়, এইডস নিরাময়ে গবেষণা চালানো হয়েছে রেসভারেট্রল নামক একটি উপাদানের উপর, যেটা সাধারণভাবে পাওয়া যায় আঙ্গুরে। ফাংগি ও ব্যাকটেরিয়ার সঙ্গে এর লড়াই করার ক্ষমতা অসাধারণ।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.