Sylhet Today 24 PRINT

আইএস দমনে ইরাকে আরো সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১২ জুলাই, ২০১৬

ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াই করতে আরও ৫৬০ জন সেনা পাঠাবে যুক্তরাষ্ট্র। ইরাক সফরে গিয়ে মার্কিন প্রতিরক্ষামন্ত্রী অ্যাশটন কার্টার নতুন সেনা পাঠানোর এ ঘোষণা দেন।

নতুন এই সেনা সদস্যরা যোগ দিলে ইরাকে মার্কিন সেনার সংখ্যা দাঁড়াবে ৪,৬৫০ জনে। দেশটিতে মার্কিন সেনাদের অধিকাংশই স্থানীয় নিরাপত্তা বাহিনীরকে প্রশিক্ষণ ও পরামর্শ দেওয়ার কাজ করছে।

কার্টার বলেন, আইএসের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত মসুল উদ্ধারে প্রকৌশল ও যুদ্ধকৌশল বিশেষজ্ঞ এই বাড়তি সেনারা স্থানীয় সেনাদের পরিকল্পনায় সহায়তা করবেন।

নতুনভাবে পাঠানো সেনা সদস্যরা কায়ারা বিমান ঘাঁটিতে থাকবেন। মসুলের ৪০ মাইল দক্ষিণের এই ঘাঁটিটি গেল শনিবার আইএস জঙ্গিদের হাত থেকে ইরাকি সরকারি বাহিনী উদ্ধার করেছে। ইরাকের শহরগুলোর মধ্যে এখন একমাত্র মসুলই আইএস জঙ্গিদের নিয়ন্ত্রণে রয়েছে।

সূত্রঃ বিবিসি

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.