Sylhet Today 24 PRINT

ফেরেশতা জিব্রাইল(আ.) সাথে সাক্ষাতের দাবি সৌদি ইমামের!

সিলেটটুডে ডেস্ক |  ১৪ জুলাই, ২০১৬

ফেরেশতা জিব্রাইল (আ.) সহ এক দল ফেরেশতার সাথে সাক্ষাৎ করে একসাথে  নামাজ পড়ার দাবি করেছেন সৌদি আরবের এক ইমাম। তাঁর এই দাবির পর সোশ্যাল মিডিয়ায় তোলপাড় শুরু হয়েছে। এর প্রেক্ষিতে এই ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশও প্রশাসনের পক্ষ থেকে। খবর সৌদি গেজেটের।

 সৌদি আরবের আছির প্রদেশের খামিশ মুশায়াত শহরের প্রধান ইমাম আহমেদ আল হাওয়াশি এমন দাবি করেছেন।

তার দাবি, রমজানে জিব্রাইল আর কয়েকজন ফেরেশতা মসজিদে তার ইমামমিতে তারাবি নামাজ আদায় করেছেন।

ইমাম আরো বলেছেন, নামাজ শেষে তিনি ফেরেশতাদের আসসালামু আলাইকুম বলে সম্ভাষণ জানান এবং হাতের সাথে মুসাফাহা (করমর্দন) করেন।

এই খবর সোস্যাল মিডিয়ায় ভাইরাল হবার পর আছির রাজ্যের আমির প্রিন্স ফয়সাল বিন খালিদ জ্যেষ্ঠ আলেমদের নিয়ে একটি কমিটি করে ইমামের বিষয়ে তদন্ত করার নির্দেশ দেন।

পরে সরকারের পক্ষ থেকে এক বিবৃতিতে জানানো হয়েছে, লাইলাতুল কদর শেষ রমজানের কোনো এক বেজোড় রাতেই পড়ে। ওই ইমামের দাবি অনুযায়ী সেই মহিমান্বিত রাত্রি ২৯ রমজানেই পড়ে এমন কোনো বাধ্যবাধতা নেই।

বিবৃতিতে আরো বলা হয়েছে, কমিটি শেষ পর্যন্ত ইমাম আল হাওয়াশিকে বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছে। একই তিনি অঙ্গীকার করেছেন, ভবিষ্যতে এমন কোনো বক্তব্যের পুনরাবৃত্তি করবেন না।

ওই ইমামের বিচ্যুতি সম্পর্কেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

তবে আল হাওয়াশি জোর দিয়ে বলেছেন, ফেরেশতাদের সাথে সাক্ষাতের বিষয়টি সঠিক আছে। তার সাথে জিব্রাইল ও আরো কয়েকজন ফেরেশতার সাক্ষাৎ হয়েছে, তিনি তাদের সাথে মুসাফাহা করেছেন। আর ইসলামে ফেরেশতাদের সঙ্গে সাক্ষাৎ অনুমতি আছে।

প্রমাণ হিসেবে তিনি উল্লেখ, রাসুলের (সা.) সাথে সাক্ষাৎ করতে আসা জিব্রাইলকে তার সহচররা (সাহাবী) সম্ভাষণ জানাতেন।

তথ্যসূত্র: সৌদি গ্যাজেট

 

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.