Sylhet Today 24 PRINT

তুরস্কে অভ্যুত্থান প্রচেষ্টার জন্য দায়ি ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেন!

দাবি এরদোয়ানের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৬ জুলাই, ২০১৬

তুরস্কে এরদোয়ান সরকারকে হটাতে সেনা অভ্যুত্থান প্রচেষ্টার জন্য যুক্তরাষ্টে স্বেচ্ছা নির্বাসনে থাকা  হানাফি মাজহাবের অনুসারী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনকে দায়ি করেছেন প্রেসিডেন্ট রিসেফ তায়িপ এরদোয়ান।

যুক্তরাষ্ট্রের পেনসিলভেইনিয়া অঙ্গরাজ্যের সেইলর্সবার্গে বসবাসরত গুলেন ইসলামের হানাফি মাজহাবের অনুসারী। তিনি বিজ্ঞান, আন্তঃধর্মীয় বিশ্বাস নিয়ে বিতর্ক ও বহুদলীয় গণতন্ত্রে বিশ্বাসী বলে দাবি করেন। তাঁর সাথে বিরোধ রয়েছে ক্ষমতাসীন এরদোয়ানের।

তুরস্কের বিচারমন্ত্রী বেকির বোজদারকে উদ্ধৃত করে রয়টার্স জানায়, গুলেনের অনুসারী সৈন্যরা এই অভ্যুত্থানের চেষ্টা চালিয়েছিল। এরদোয়ানের আহবানে তাঁর সমর্থকরা বেরিয়ে অভ্যুত্থান ব্যর্থ করে দেয়ার পর প্রতিক্রিয়ায় এর কারণ খুঁজতে গিয়ে গুলনকেই দায়ি করেন তুরস্কের প্রেসিডেন্ট। তুরস্কের গোয়েন্দা সংস্থাও গুলেনপন্থীদের জড়িত থাকার কথা জানিয়েছে।

তবে গুলেনের হিজমেত আন্দোলন এই অভ্যুত্থান প্রচেষ্টার সঙ্গে তাদের কোনো ধরনের সংস্রবের কথা অস্বীকার করেছে। এমনকি এ ধরনের অভিযোগকে ‘অত্যন্ত দায়িত্বজ্ঞানহীন’ বলেও জানিয়েছে তারা।

শুক্রবার রাতের ওই অভ্যুত্থান প্রচেষ্টায় শনিবার সকালে শেষ খবর পাওয়া পর্যন্ত অন্তত দুই শতাধীক মানুষের নিহত হবার খবর পাওয়া যায়। পরে গ্রেপ্তার করা হয় দুই সহস্রাধীক সামরিক অফিসারকে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.