Sylhet Today 24 PRINT

ভারতের বিমানবাহিনীর উড়োজাহাজ নিখোঁজ

সিলেটটুডে ডেস্ক |  ২২ জুলাই, ২০১৬

২৯ জন আরোহী নিয়ে ভারতের বিমান বাহিনীর (আইএএফ) একটি উড়োজাহাজ নিখোঁজ হয়েছে।

এএন-৩২ মডেলের উড়োজাহাজটি শুক্রবার সকাল ৮টার পর চেন্নাইয়ের কাছে তাম্বারাম বিমান ঘাঁটি থেকে পোর্ট ব্লেয়ারের উদ্দেশে উড়াল দেয়। বেলা ১১টা ২০ মিনিটের দিকে বিমানটির গন্তব্যে অবতরণের কথা ছিল। সূত্র : এনডিটিভি।

কিন্তু উড্ডয়নের ১৫ মিনিট পরই বিমানটির সঙ্গে যোগাযোগ বন্ধ হয়ে যায়। আরোহীদের অধিকাংশই বিমান বাহিনীর সদস্য বলে কর্মকর্তারা জানিয়েছেন।

এদিকে ভারতীয় বিমান বাহিনী, নৌবাহিনী এবং উপকূলরক্ষীরা উড়োজাহাজটির খোঁজে ব্যাপক অনুসন্ধান শুরু করেছে।

দেশটির নৌবাহিনী বঙ্গোপসাগরে অনুসন্ধানী বিমান পাঠিয়েছে। চারটি জাহাজ, পর্যবেক্ষণকারী ছোট বিমানও ওই অঞ্চলে তল্লাশি শুরু করেছে।

ভারতের বিমান বাহিনীতে শতাধিক এএন-৩২ মডেলের উড়োজাহাজ রয়েছে। এ ধরনের উড়োজাহাজ একবার জ্বালানি নিয়ে টানা চার ঘণ্টা উড়তে পারে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.