Sylhet Today 24 PRINT

মাদাগাস্কারে পার্টি চলাকালে অগ্নিকান্ডে ১৬ শিশুসহ নিহত ৩৮

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ জুলাই, ২০১৬

আফ্রিকার ভারত মহাসাগরীয় দ্বীপ দেশ মাদাগাস্কারের একটি বাড়িতে ঘরোয়া পার্টি চলাকালে অগ্নিকাণ্ডে ৩৮ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৬ জনই শিশু।

দেশটির মধ্যাঞ্চলের ওই বাড়ির খড়ের চালে আগুন লেগে এ হতাহতের ঘটনা ঘটে। তবে গত শনিবার (২৩ জুলাই) রাতে এ অগ্নিকাণ্ড ঘটলেও তা সংবাদমাধ্যম জানিয়েছে সোমবার (২৫ জুলাই)।

স্থানীয় পুলিশের মুখপাত্র হেরিলালাতিয়ানা আন্দ্রিয়ানারিভোসোনা জানান, খড়ের চালওয়ালা ওই বাড়িটিতে পার্টি চলাকালে ৩৯ জন ছিলেন। কিন্তু দুর্ঘটনায় প্রাণ হারান ৩৮ জনই।

তিনি বলেন, কীভাবে আগুন লেগেছে তা এখনও জানা যায়নি। তবে এটি একটি দুর্ঘটনা ছিল। পরবর্তী আইনি পদক্ষেপ নিয়েছে প্রশাসন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.