Sylhet Today 24 PRINT

জাপানে ছুরিকাঘাতে নিহত ১৯, আহত ৪৫

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ জুলাই, ২০১৬

জাপানে ছুরিকাঘাতে অন্তত ১৯ জনের নিহত হয়েছেন। একই ঘটনায় অন্তত ২০ জন আহত হয়েছেন। স্থানীয় সময় রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে।

স্থানীয় গণমাধ্যমের বরাত দিয়ে রয়টার্স জানায়, দেশটির রাজধানী টোকিওর কাছে একটি প্রতিবন্ধী সেবাকেন্দ্রে এক যুবক ওই ছরিকাঘাতের ঘটনা ঘটায়।

জাপানের সংবাদ সংস্থা কিয়োডো জানায়, পুলিশ সন্দেহভাজন হামলাকারী হিসেবে ২০ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত ব্যক্তি ঘটনার দায় স্বীকার করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.