সিলেটটুডে ডেস্ক | ২৪ মার্চ, ২০১৫
তিনি এমন এক দেশের মন্ত্রী, যে দেশে প্রতিদিনই ঘটছে ধর্ষনের ঘটনা। নানাভাবে নির্যাতিন-নিপীড়িত হচ্ছে নারীরা। অথচ এমন এক দেশের মন্ত্রীর হয়েও নারীর প্রতি ভালোবাসা-সম্মানের অনন্য নজির সৃষ্টি করেছেন ভারতের দিল্লির নারী ও শিশু উন্নয়ন মন্ত্রী সন্দীপ কুমার।
প্রতিদিন ঘর থেকে বের হওয়ার আগে স্ত্রীর পা ছুঁয়ে প্রণাম করে কাজে বের হন সন্দীপ। ভারতের মতো পুরুষতান্ত্রিক দেশে যা বিলই বটে। স্ত্রীর পা ছুঁয়ে সালামের বদলে উল্টো দৃশ্যই ভারতীয় সমাজে অহরহ দেখা যায়।
স্ত্রীর অপরিসীম ত্যাগের কারণেই রাজনৈতিক জীবনে দারুণ সফলতা পেয়েছেন বলে মনে করেন সন্দীপ কুমার।
সম্প্রতি একটি অনুষ্ঠানে এই ৩৪ বছর বয়সী রাজনীতিবিদ বলেন, স্ত্রী ঋতুর জন্যই তার এ উত্থান। এজন্য তিনি ঋতুর কাছে জীবনভর কৃতজ্ঞ থাকবেন।
সন্দীপ বলেন, ‘তার প্রতি আমি এটতাই কৃতজ্ঞ যে, ২০১১ সালের এপ্রিলে বিয়ের পর থেকেই প্রতিদিন বাসা থেকে বের হওয়ার সময় তার পদধূলি নিই। কদমবুচি করার সময় ঋতু অধিকাংশ সময়ই হাসে, মাঝে মাঝে ‘সফল হও’ বলে আশীর্বাদও করে। আমাদের ভালোবাসা দেখে বন্ধুবান্ধবরাও মজা করে।’
এই জুটির প্রথম স্বাক্ষাৎ হয় ২০০৩ সালের ১৬ জুলাই দিল্লির দয়াল কলেজে। সে দিনকার কথা এখনো স্পষ্ট মনে করতে পারেন সন্দীপ। সে দিনের স্মৃতিচারণ করেন এভাবে, ‘২০০৩ সালের জুলাইয়ের দিকে আমি দয়াল কলেজে বিএ তৃতীয় বর্ষের ছাত্র। ঋতু সে বছরই দয়ূাল কলেজে ভর্তি হয়েছিলো। আমরা সবাই মিলে তাকে র্যাগ দিই এবং গান গাইতে বলি।’
সেদিনের কথা স্মরণ করতে পারেন ঋতুও। তবে সেদিন ঠিক কোন গানটি গেয়েছিলেন তা আজ আর মনে নেই। ঋতু বলেন, সেদিন কি আর ভাবতে পেরেছিলাম এই সন্দীপকেই আমি বিয়ে করবো! কিন্তু পরে সেটাই হলো। আমরা পরস্পরকে ভালোবাসলাম।