Sylhet Today 24 PRINT

জামিনের অর্থ জোগাতে আরও তিনমাস সময় পেল সাহারা

ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৪ মার্চ, ২০১৫

বহুজাতিক কোম্পানি সাহারা গ্রুপের প্রতিষ্ঠাতা সুব্রত রায়ের জামিনের অর্থ যোগানের জন্য সম্পদের বিপরীতে চূড়ান্ত প্রস্তাব প্রস্তুত করতে আরও তিনমাস সময় দিলো ভারতের সুপ্রিম কোর্ট।

বিচারপতি টি.এস.ঠাকুর, অনিল আর. দেব এবং এ.কে. শাস্ত্রী দ্বারা গঠিত বেঞ্চ সোমবার এই সময় বৃদ্ধির আদেশ দেন। জামিনের জন্য সুব্রত রায়ের ১০ হাজার কোটি রুপি অর্থের যোগান দিতে হবে।

অবৈধভাবে চুক্তি সম্পাদন করে বিনিয়োগকারীদের অর্থ আত্মসাতের অভিযোগে আটক সাহারা গ্রুপের মালিক সুব্রত রায় এক বছরেরও বেশি সময় ধরে কারাগারে আছেন। তার জামিনের জন্য প্রয়োজনীয় অর্থ সংগ্রহের জন্য এটাই চূড়ান্ত এবং সর্বশেষ সুযোগ বলে ঘোষণা দিয়েছে দেশটির সর্বোচ্চ আদালত।

সাহারা যদি এই অর্থ সংগ্রহে ব্যর্থ হয় তাহলে আদালত তার সম্পত্তি নিলামে তুলে ক্ষতিপূরণ আদায় করবে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.