Sylhet Today 24 PRINT

বাংলাদেশ ভ্রমণে নাগরিকদের সতর্ক করল সিঙ্গাপুর

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

বাংলাদেশে সফররত সিঙ্গাপুরের নাগরিকদের নিরাপত্তার বিষয়ে সতর্ক থাকতে বলেছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। 
  
বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে এ সতর্কতা জারি করা হয়। 
  
সতর্ক বার্তায় দেশটি জানায়, সিঙ্গাপুরের যেসব নাগরিক বাংলাদেশ ভ্রমণ করবেন এবং যারা ইতিমধ্যে অবস্থান করছেন তাদের প্রয়োজনীয় সতর্কতা গ্রহণ এবং স্থানীয় সংবাদ মনিটরিংয়ের পাশাপাশি কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলা উচিত। বিশেষভাবে জনসমাগম এবং বিদেশীদের সমাগম হয় এমন এলাকা এড়িয়ে চলারও পরামর্শ দেয়া হয়েছে। 
  
১ জুলাই ঢাকার গুলশানের হলি আর্টিজান রেস্তোরাঁয় হামলার পরিপ্রেক্ষিতে অস্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পর সিঙ্গাপুর তার নাগরিকদের সতর্ক করল। নিরাপত্তা শংকায় বুধবার ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশে তাদের কার্যক্রম সাময়িক বন্ধ ঘোষণা করেছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.