Sylhet Today 24 PRINT

পেরুর প্রেসিডেন্ট হিসেবে শপথ নিলেন পিপিকে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

পেরুর নতুন প্রেসিডেন্ট শপথ গ্রহণ করেছন পেড্রো পাবলো কুজিনিসকি । ৭৭ বছর বয়সী কুজিনিসকি পেরুতে পিপিকে নামেই বেশ পরিচিত।

রাজধানী লিমায় অভিষেক অনুষ্ঠানের মাধ্যমে দায়িত্ব গ্রহণ করেন সাবেক এই ব্যাংকার। খবর বিবিসির।

অভিষেক অনুষ্ঠানে দেয়া ভাষণে কুজিনিসকি বলেন, তিনি দেশটিতে পাঁচবছর দায়িত্ব পালন করবেন। এই পাঁচ বছরে তিনি আরো আধুনিক, আরো সঠিক এবং আরো সাম্যের দিকে দেশকে নিয়ে যাবার শপথ করেন কুজিনিসকি।

গত মাসে রক্ষণশীল নেতা কুজিনিসকি প্রেসিডেন্ট নির্বাচনের ভোটে কেইকো ফুজিমোরিকে পরাজিত করেন।

সাম্প্রতিক বছরগুলোতে পেরুর অর্থনৈতিক অবস্থার বেশ উন্নতি হয়েছে। তবে দেশের বহু মানুষ এখনো দারিদ্র্য সীমার নিচে এবং মৌলিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.