Sylhet Today 24 PRINT

ভারতে ভবনধ্বসে নিহত ৮ জন

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৯ জুলাই, ২০১৬

ভারতে নির্মানাধীন একটি ১৩ তলা ভবন ধ্বসে কমপক্ষে আটজন নিহত হয়েছে। মহারাষ্ট্রের পুনে শহরে শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। নিহতের সংখ্যা আরো বাড়তে পারে।

দমকল বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, নির্মানাধীন ভবনটির একাংশ ধ্বসে পড়লে তত্ক্ষণাত্ আট শ্রমিক প্রাণ হারান। ভবনের ধ্বংসস্তুপের নিচে আটকে পড়া শ্রমিকদের উদ্ধারে অভিযান চলছে।

ভারতে প্রায়শ ভবনধ্বসের ঘটনা ঘটে থাকে। আবাসন ও বাণিজ্যিক ভবনের তেজি চাহিদা, নির্মাণ বিধিমালা প্রয়োগে শৈথিল্যের পাশাপাশি নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহার এবং অনুমোদনহীন ফ্লোর নির্মাণের কারণে অহরহ দুর্ঘটনা ঘটে। এর আগে ২০১৩ সালের এপ্রিলে মুম্বাই শহরতলী এলাকায় অনুমোদনহীন আট তলা ভবন ধ্বসে ৭৪ জন প্রাণ হারিয়েছিল

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.