Sylhet Today 24 PRINT

২ হাজার মামলা প্রত্যাহারের ঘোষণা তুরস্ক প্রেসিডেন্টের

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

তুরস্কে ২ হাজার মামলা প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান। এরদোয়ানের মানহানি করার অভিযোগেই এসব মামলা দায়ের করা হয়েছিল।

নিজের এই পদক্ষেপকে সৌহার্দ্যের নিদর্শন হিসেবে বর্ণনা করেছেন এরদোয়ান।

এদিকে, তুরস্কে ব্যর্থ সামরিক অভ্যুত্থানে নিহতদের প্রতি সম্মান জানানোর এক অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র এবং ইউরোপের সরকারগুলোর কড়া সমালোচনা করেছেন এরদোয়ান।

তিনি বলেন, যারা তুরস্কের গণতান্ত্রিক ব্যবস্থার চেয়ে ব্যর্থ সেনা অভ্যুত্থানের পরিণতি নিয়ে বেশি চিন্তিত, তাদেরকে কিছুতেই ‘তুরস্কের বন্ধু’ হিসেবে বিবেচনা করা যায় না।

সামরিক অভ্যুত্থান ইস্যুতে সাধারণ মানুষের ওপর এরদোয়ান সরকারের নেয়া কঠোর পদক্ষেপের যারা সমালোচনা করছেন তাদের সতর্ক করে তিনি বলেছেন, যার যার নিজের কাজে মন দিন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.