Sylhet Today 24 PRINT

যুক্তরাষ্ট্রে গুলিবর্ষণে নিহত ৩ সন্দেহভাজন গ্রেফতার

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩০ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের সিয়াটলে একটি ঘরোয়া অনুষ্ঠানে বন্দুকধারীর গুলিবর্ষণে তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় সন্দেহভাজন একজনকে পুলিশ গ্রেফতার করেছে। খবর রয়টার্স।

পুলিশ জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ভোরে (বাংলাদেশ সময় সন্ধ্যা সাড়ে ৭ টায়) সিয়াটলের উত্তরে মুকিলটে এলাকায় ঘরোয়া পার্টিতে গুলিবর্ষণের ঘটনা ঘটে। এ সময় সেখানে ২০-২৫ জন উপস্থিত ছিলেন।

মুকিলটে শহরের মেয়র জেনিফার গ্রেগরসন বলেছেন, আমাদের অন্তস্থলে নাড়া পড়েছে। ঘটনাস্থলে কি হয়েছিল, তার অনেক কিছু জানার বাকি আছে। সন্দেহভাজন বন্দুকধারী এবং গুলিবর্ষণে নিহতদের ব্যাপারে পুলিশের পক্ষ থেকে কিছু জানানো হয়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.