Sylhet Today 24 PRINT

টেক্সাসে বেলুনে আগুন, নিহত ১৬

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ৩১ জুলাই, ২০১৬

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি ভ্রমণ বেলুনে আগুন লেগে ১৬ জনের মৃত্যু হয়েছে। বেলুনটিতে থাকা ১৬ জন আরোহীর কাউকেই বাঁচানো সম্ভব হয়নি।

শনিবার স্থানীয় সময় সকাল সাড়ে ৭টায় টেক্সাসের কাল্ডওয়েল কাউন্টির লকহার্ট শহরে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে টেক্সাস নিরাপত্তা বিভাগ।

লকহার্ট শহরের ওই এলাকায় মাঝেমধ্যেই ভ্রমণ বেলুনে করে ঘুরে বেড়ায় মানুষ। কিন্তু শনিবার আকাশে উড়ার পর বিদ্যুৎ লাইনের সংস্পর্শে বেলুনটিতে আগুন লেগে যায়। এতে ওই ভ্রমণ বেলুনটির ১৬ আরোহী নিহত হন।

কাল্ডওয়েল কাউন্টির বিচারক কেন শেওয়ি বলেন, ভ্রমণ বেলুটিতে আগুন ধরে যাওয়ার পর এটি কিছুক্ষণ উড়ছিল। পরে এটি বিধ্বস্ত হয়ে মাটিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই এর সব আরোহীর মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.