Sylhet Today 24 PRINT

কনে পর্বতারোহী, তাই উড়ন্ত বিয়ে

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০২ আগস্ট, ২০১৬

আকাশের এক প্রান্ত থেকে উড়ে আসছেন বর। অন্যপ্রান্ত থেকে মেঘের ভেলায় ভাসতে ভাসতে আসছেন কনে। তারপর দু'জনের মালা বদল, সিঁদুরদান, বিয়ে।

সিনেমায় এমনটা দেখা যায়। কিন্তু এবার সিনেমা নয়, বাস্তবেই ঘটলো এমন আশ্চর্য বিয়ের ঘটনা। ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্রের কোলাপুরে।

১০০০ ফুট উঁচুতে দু'প্রান্ত থেকে ভেসে এলেন বর আর কনে। বিয়ের মণ্ডপ রোপওয়ে। সেখানেই হল শুভ দৃষ্টি, হল মালা বদল।

কনে মূলত একজন পর্বতারোহী। পাহাড় চড়ে বেরান অনায়াসে। আর এই পর্বতারোহীর সঙ্গে নিজের বিয়েকে স্মরণীয় করে রাখতেই এমন কাণ্ড ঘটিয়েছেন বর।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.