Sylhet Today 24 PRINT

ফ্রান্সে বিধ্বস্ত বিমানের ধ্বংসাবশেষ মিলল, মৃত ১৫০

ফ্রান্সের আপ্লস পর্বতমালায় বিধ্বস্ত বিমানের সব যাত্রীই মারা গিয়েছেন।

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক  |  ২৫ মার্চ, ২০১৫

ফ্রান্সের আপ্লস পর্বতমালায় বিধ্বস্ত  বিমানের সব যাত্রীই মারা গিয়েছেন। সরকারি সূত্রে এ কথা জানানো হয়েছে। বিমানের ধ্বংসাবশেষের সন্ধান মিলেছে। মঙ্গলবার দক্ষিণ ফ্রান্সের আল্পসে একটি স্কি রিসর্টের  কাছে বিধ্বস্ত হুয় জার্মান বিমান কোম্পানি লুফত্হানসার সহযোগী জার্মানউইংস-এর একটি এয়ারবাস এ-৩২০ বিমান। ফ্রান্সে গত কয়েক দশকে এত বড় বিমান দুর্ঘটনা ঘটেনি। দুর্ঘটনার কারণ এখনও জানা যায়নি। কর্তৃপক্ষ ইতিমধ্যে বিমানটির ব্ল্যাক বক্স উদ্ধার করেছে। চলছে মৃতদেহ উদ্ধারের কাজ। ফরাসী আইনসভার স্থানীয় সদস্য দুর্ঘটনা স্থলে পৌঁছেন । তিনি টুইটারে জানিয়েছেন, পার্বত্য এলাকায় এ এক ভয়ঙ্কর ছবি। বিমানের টুকরো টুকরো অংশ আর মৃতদেহ ছাড়া আর কিছু নেই। দুর্ঘটনাস্থলের ওপর দিয়ে বিমানে যাওয়ার অভিজ্ঞতা খুবই ভয়াবহ। বিমানটি পুরোপুরি ধ্বংস হয়ে গিয়েছে।

জার্মানউইংস জানিয়েছে, দুর্ঘটনার আগে প্রায় আট মিনিট ধরে নিচের দিকে নেমে আসছিল। যদিও ফরাসী বিমান পরিবহণ আধিকারিকরা জানিয়েছেন, বিধ্বস্ত হবার আগে ওই বিমান থেকে তাঁরা কোনও বিপদবার্তা পাননি।

ফরাসী স্বরাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন, বিমানটির ব্ল্যাক বক্স তদন্তকারীদের হাতে তুলে দেওয়া হবে।

প্রধানমন্ত্রী ম্যানুয়াল ভ্যাল জানিয়েছে, বিমানের কোনও যাত্রীই বেঁচে নেই। বিমানটিতে স্পেন ও জার্মানির ১৪৪ জন যাত্রী ছিলেন। তাদের মধ্যে দুজন শিশু। বার্সোলোনা থেকে জার্মানির ডুসেলডর্ফগামী বিমানে পাইলট সহ ৬ জন কর্মী ছিলেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.