Sylhet Today 24 PRINT

লন্ডনে ছুরি হামলায় নিহত ১

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

লন্ডনের রাসেল স্কয়ারে হামলার ঘটনা ঘটেছে। এ সময় হামলাকারীর ছুরিকাঘাতে একজন নারী নিহত ও আহত হয়েছেন আরও বেশ কয়েকজন।

বৃহস্পতিবার (৪ আগস্ট) স্থানীয় কর্তৃপক্ষের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো। দেশটির স্থানীয় সময় বুধবার রাত ১০টা ৪০ মিনিটে এ হামলার ঘটনা ঘটে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, এ ঘটনায় সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। এ ছাড়া ঘটনাস্থল ঘিরে রাখা হয়েছে।

লন্ডন পুলিশ এক বিবৃতিতে জানিয়েছে, সন্ত্রাসী হামলার বিষয়টি মাথায় রেখে তারা ঘটনাটি তদন্ত করছে। ঘটনার সঙ্গে সন্ত্রাসীদের কোনো যোগসূত্র আছে কি না, তা তারা খতিয়ে দেখছে।

এদিকে আহত পাঁচজনের বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.