Sylhet Today 24 PRINT

ট্রাম্প পিছিয়ে পড়ছেন

সিলেটটুডে ডেস্ক |  ০৪ আগস্ট, ২০১৬

মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্প পিছিয়ে পড়ছেন তাঁর প্রতিদ্বন্দ্বী হিলারি ক্লিনটনের চাইতে।

সর্বশেষ ৩ আগস্ট বুধবার ফক্স নিউজ পরিচালিত এক জরিপে দেখা যাচ্ছে, ডেমোক্র্যাট প্রার্থী হিলারি ক্লিনটন রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের চেয়ে ১০ শতাংশ ভোটে এগিয়ে রয়েছেন।

জরিপে হিলারি পেয়েছেন ৪৯ শতাংশ, অন্যদিকে ট্রাম্প পেয়েছেন ৩৯ শতাংশ ভোট।

জরিপে দেখা যায়, ইরাক যুদ্ধে মার্কিন নাগরিক মুসলিম সৈনিকের আত্মত্যাগকে নিয়ে বিতর্ক তোলা, রাশিয়া ও ইউক্রেন প্রসঙ্গে বিতর্কিত অবস্থান প্রভৃতি নিয়ে মার্কিন ভোটাররা ট্রাম্পের ওপর বিরক্ত।

অন্যদিকে হিলারি ক্রমেই ভোটারদের আস্থা অর্জন করতে সক্ষম হচ্ছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.