Sylhet Today 24 PRINT

ফ্রান্সে হাতঘড়ি ছিনতাইয়ের শিকার হলেন সৌদি রাজকুমারী

ইন্টারন্যাশনাল ডেস্ক |  ০৫ আগস্ট, ২০১৬

ফ্রান্সে হাতঘড়ি ছিনতাইয়ের শিকার হয়েছেন সৌদি এক রাজকুমারী।

স্থানীয় সুত্রে জানা গেছে, ছিনতাই হওয়া সুইস ব্র্যান্ডের হাতঘড়িটির দাম এক মিলিয়ন ইউরো (প্রায় ৮ কোটি ৮০ লাখ টাকা)। আজ শুক্রবার এ কথা জানায় ফ্রান্স কর্তৃপক্ষ।

ছিনতাইয়ের শিকার ঐ সৌদি রাজকুমারী পুলিশকে জানান, বৃহস্পতিবার ফ্রান্সের রাজধানী প্যারিসে দুই ব্যক্তি তার সুইস ব্র্যান্ডের রিচার্ড মিল হাতঘড়িটি ছিনতাই করে পালিয়ে যায়।

পুলিশ সূত্রে জানা গেছে, পুলিশের একটি বিশেষ ইউনিট এ ঘটনা তদন্ত করছে।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.