Sylhet Today 24 PRINT

বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানালেন প্রণব মুখার্জি

নিউজ ডেস্ক |  ২৬ মার্চ, ২০১৫

স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণ ও সরকারকে শুভেচ্ছা জানিয়েছেন প্রতিবেশী দেশ ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। 

বুধবার (২৫ মার্চ) বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদের কাছে পাঠানো এক বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘বাংলাদেশের স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে ভারতের সরকার, জনগণ এবং আমি ব্যক্তিগতভাবে বাংলাদেশের জনগণ ও আপনাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে পেরে আনন্দিত।’

গত বছরের শেষের দিকে রাষ্ট্রপতি আবদুল হামিদের ভারত সফরের কথা উল্লেখ করে বার্তায় প্রণব মুখার্জি বলেন, ‘আমি আত্মবিশ্বাসী যে, আমাদের দু’দেশের মধ্যকার সম্পর্ক আরও বিকশিত হবে।’ 

পরস্পরের জন্য লাভজনক হয় এমন সব নতুন নতুন ক্ষেত্র আরও সম্প্রসারিত হবে বলেও বার্তায় প্রত্যাশা ব্যক্ত করেন প্রণব মুখার্জি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.