Sylhet Today 24 PRINT

আমেরিকা থেকে অস্ত্র-গোলাবারুদ কিনতে যাচ্ছে সৌদি

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১০ আগস্ট, ২০১৬

ফের আমেরিকার কাছ থেকে যুদ্ধের জন্য মোটা অংকের অর্থ ব্যয়ে ট্যাংক ও অস্ত্র কিনছে সৌদি আরব। ইয়েমেনে তিন মাসের মধ্যে প্রথম সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট আবার বিমান হামলা শুরু করেছে। এমন খবরের পরে আমেরিকার সাথে একই পথে হাঁটছে সৌদি আরব।

যুক্তরাষ্ট্রের কাছ থেকে ১.১৫ বিলিয়ন ডলারে অস্ত্র, মেশিন গান এবং অন্যান্য সামরিক সরঞ্জাম কিনছে সৌদি আরব। এই খবর প্রকাশ করেছে পেন্টাগন।

ডিফেন্স সিকিউরিটি কর্পোরেশন এজেন্সির (ডিএসসিএ) তথ্য মতে, রিয়াদ ১৩৩টি এমআইএ১/এ২ আবরামস ট্যাংক কিনতে চাইছে। এছাড়া ১৫৩.৫০ ক্যালিবারের মেশিন গান, ২৬৬টি ৭.৬২ এমএম মেশিন গান, স্মোক গ্রেনেড লাঞ্চার, সাঁজোয়া যানও কিনতে যাচ্ছে দেশটি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.