Sylhet Today 24 PRINT

মসজিদের মাইকে আজানের পরিবর্তে বেজে উঠলো গান!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

ফিলিস্তিনের পশ্চিম তীরের নাবলুস শহরের কয়েকটি মসজিদের মাইকে আজানের পরিবর্তে বেজে উঠেছে গান! আজানের পরিবর্তে গান বাজানোর বিষয়টি তদন্ত করার সিদ্ধান্ত নিয়েছে সেখানকার ধর্মীয় কর্তৃপক্ষ।

মুসল্লিরা গত বৃহস্পতিবার যখন নামাজের জন্য মুয়াজ্জিনের পরিচিত কণ্ঠে আজানের অপেক্ষায় ছিলেন, তখন তারা বিস্মিত হন মিশরের সুপরিচিত গায়ক উম কোলথুমের গান শুনতে পেয়ে।

এই গান ইচ্ছাকৃতভাবে চালানো হয়েছে নাকি সেটি ষড়যন্ত্র করে বাজানো হয়েছে, এখন সেটি তদন্ত করা হবে। সম্প্রচার সিস্টেমে কোনো ত্রুটি ছিল কিনা তাও তদন্ত করে দেখা হবে।

এ বিষয়ে সাধারণ মানুষের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ এটিকে কোনোভাবেই ‘গ্রহণযোগ্য নয়’ বলে মনে করছেন। আবার কেউ কেউ একে ‘খুবই মজার’ বলে মন্তব্য করছেন।

এর আগে গতবছর মিশরে একই ধরনের ঘটনায় মুয়াজ্জিনের বিরুদ্ধে শৃংখলাভঙ্গের অভিযোগ আনা হয়েছিল।

সূত্রঃ বিবিসি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.