Sylhet Today 24 PRINT

ফেসবুকে অশালীন বার্তা পাঠানো যুবকের নাম জানালেন শর্মিষ্ঠা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৩ আগস্ট, ২০১৬

ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির মেয়ে শর্মিষ্ঠা মুখার্জি অভিযোগ এনেছেন, তার ফেসবুকের ইনবক্সে একাধিক অশ্লীল বার্তা পাঠাচ্ছে পার্থ মণ্ডল নামে এক যুবক।

এর প্রতিক্রিয়া জানিয়ে শনিবার ফেসবুকে একটি পোস্ট দিয়েছেন রাষ্ট্রপতি কন্যা ও কংগ্রেস নেত্রী শর্মিষ্ঠা।

ফেসবুক পোস্টে তিনি জানান, বেশ কয়েকদিন ধরে পার্থ মণ্ডল নামে 'বিকৃত মস্তিষ্কের' এক ব্যক্তি তাকে অশ্লীল বার্তা পাঠাচ্ছে। প্রথম প্রথম সেগুলো তিনি অবহেলা করতেন।

তিনি বলেন, পরে মনে হয়েছে এই ধরনের নীরবতার কারণে ওই ব্যক্তি অন্য নারীদের উত্যক্ত করতে পারে। তাই আর নীরব থাকা সম্ভব হলো না। কেননা এই ধরনের ব্যক্তিদের শুধু অবহেলা বা ব্লক করাই যথেষ্ট নয়।

কংগ্রেস নেত্রী আরও বলেন, আমি খুব গভীরভাবে অনুভব করছি এই ধরনের লোকদের জনসম্মুখে আনা উচিত এবং তাদের অপমান করা উচিত।

এরপরই রাষ্ট্রপতি কন্যার ওই পোস্টে অনেকে প্রতিক্রিয়া জানিয়ে মন্তব্য করেছেন। অনেকেই এ ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন। একজন লিখেছেন, 'এটা শুধু রাষ্ট্রপতির মেয়েকে নয়, সমগ্র নারী জাতিকে অপমানের সামিল।' আরেকজন লিখেছেন, 'ওই ব্যক্তির পুরুষাঙ্গ কেটে কুকুরকে খাওয়ানো উচিত।'

সূত্র: জি নিউজ

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.