Sylhet Today 24 PRINT

নিউইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে গোলাগুলি, সব ফ্লাইট বাতিল

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

নিউইর্য়কের প্রধান আন্তর্জাতিক বিমানবন্দর জন এফ কেনেডি (জেএফকে) বিমানবন্দরে গুলির ঘটনা ঘটেছে। প্রাথমিক কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

রোববার (১৪ আগস্ট) স্থানীয় সময় রাত সাড়ে ৯টার দিকে বিমানবন্দরের ৮ নম্বর টার্মিনালে গুলির এ ঘটনা ঘটে।

এদিকে গুলির ঘটনায় বিমানবন্দরে সব ধরনের ফ্লাইট ওঠানামা বাতিল করার খবর জানিয়েছে আন্তর্জাতিক সংবাদমাধ্যম।

প্রত্যক্ষদর্শীরা জানান, দু’টি গুলির আওয়াজ শোনা যায়। এতে বিমানবন্দরে আগতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। দ্রুত টার্মিনালটি খালি করার অনুরোধ জানানো হয়।

ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ সন্দেহভাজনকে খুঁজছে। তবে সেখানে আসলে কি ঘটেছে বিষয়টি পরিষ্কার নয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.