Sylhet Today 24 PRINT

কাবুলে মার্কিন দূতাবাসের কাছে বিস্ফোরণ

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৫ আগস্ট, ২০১৬

আফগানিস্তানের রাজধানী কাবুলে মার্কিন দূতাবাসের কাছে  বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আফগান ন্যাশনাল আর্মির (এএনএ) একজন সেনা আহত হয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম।

গণমাধ্যমের খবরে জানা যায়, কাবুলের ম্যাক্রোরায়ান এলাকায় বিস্ফোরণ হয়েছে। সেখানে এএনএ’র যানের কাছে রাখা একটি গাড়িতে আইইডি (ইম্প্রুভাইজড এক্সপ্লোসিভ ডিভাইস) রাখা ছিল।

অন্য এক  প্রতিবেদনে বলা হয়েছে, মাইওয়ান্ড ব্যাংকের কাছেই একটি বেসমারিক গাড়িকে লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছে।

এখন পর্যন্ত কেউ হামলার দায় স্বীকার করেনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.