Sylhet Today 24 PRINT

মদিনায় বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৭ আগস্ট, ২০১৬

ফাইল ছবি

সৌদি আরবের মদিনায় হৃদরোগে আক্রান্ত হয়ে রেহান উদ্দিন (৭৩) নামের বাংলাদেশি এক হজযাত্রী মারা গেছেন।

স্থানীয় সময় মঙ্গলবার বিকেল সাড়ে ৪টার দিকে রেহান উদ্দিনের মৃত্যু হয়। রেহান উদ্দিনের বাড়ি চট্টগ্রামের আনোয়ারা থানার কাশকামা গ্রামে।

রেহান উদ্দিনের পাসপোর্ট নম্বর বি কে ০২০৪৬৯১। পরিচয়পত্র (আইডি) নম্বর ০৩৭৬২০৮।

রেহান উদ্দিনসহ সৌদিতে এ পর্যন্ত চার বাংলাদেশি হজযাত্রীর মৃত্যু হয়েছে। এর মধ্যে মক্কায় দুজন, মদিনায় একজন ও জেদ্দায় একজনের মৃত্যু হয়।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.