Sylhet Today 24 PRINT

নিরাপত্তার স্বার্থে রাতের বিয়ে বন্ধ ঘোষণা

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ১৯ আগস্ট, ২০১৬

কেনিয়ার মোম্বাসার উপকূলীয় অঞ্চলে রাতে বিয়ের অনুষ্ঠান নিষিদ্ধ করা হয়েছে। বিয়ের অনুষ্ঠান ও সেখানকার অতিথিরা অপরাধীদের শিকারে পরিণত হতে পারেন বলে কর্তৃপক্ষ জানিয়েছে।

প্রদেশটির কমিশনার জানিয়েছেন, অঞ্চলটিতে ছুরি ও আগ্নেয়াস্ত্রধারী চক্রের হামলা বেড়ে যাওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কমিশনার মালিম মোহামেদ জানিয়েছেন, এই নিষেধাজ্ঞা দ্রুত কার্যকর হবে এবং বিয়ের অনুষ্ঠান স্থানীয় সময় রাত ১০টার মধ্যে শেষ করতে হবে। আর রাত ১০টার পর অনুষ্ঠান অব্যাহত রাখতে চাইলে পুলিশের অনুমোদন নিতে হবে এবং পুলিশ প্রটেকশনের জন্য ফি দিতে হবে।

সম্প্রতি, গভীর রাতে একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে একদল নারী ছিনতাইয়ের শিকার হয়ে মূল্যবান জিনিসপত্র খোয়ানোর পর এই পদক্ষেপ গ্রহণ করেছে কর্তৃপক্ষ।

উল্লেখ্য, মোম্বাসায় কোনো বিয়ের আনুষ্ঠানিকতা পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হয়। অনেক পার্টি গভীর রাত পর্যন্ত চলে।

সূত্রঃ বিবিসি

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.