Sylhet Today 24 PRINT

খেতে ভালো লাগে, তাই খেয়েছিলেন ৪০টি ছুরি!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২১ আগস্ট, ২০১৬

পেটে ব্যথা নিয়ে ভর্তি হয়েছিলেন হাসপাতালে। ডাক্তার জানালেন, অস্ত্রোপচার করতে হবে। কিন্তু অপারেশন করতে গিয়ে চিকিৎসকদের চক্ষু চড়কগাছ!

৫ ঘণ্টার দীর্ঘ অপারেশনে ভারতের অমৃতসরের এক ব্যক্তির পাকস্থলী থেকে বেরিয়ে এলো ৪০টি ছুরি! জানা গেছে, গত দুই মাস ধরে এই ৪০টি ছুরি খেয়েছিলেন ওই ব্যক্তি। খবর ভারতীয় গণমাধ্যমের।

চিকিৎসক জিতেন্দ্র মালহোত্রা জানান, এ রকম ঘটনা আগে কখনও দেখেননি। তবে অস্ত্রোপচার সফলভাবেই হয়েছে বলে জানিয়েছেন তিনি। পাঁচজন চিকিৎসকের দল এই অস্ত্রোপচার করেন।

পরে চিকিৎসকদের চমকপ্রদ এক তথ্য জানিয়েছেন ওই ব্যক্তি। ছুরি খেতে তার নাকি ভালো লাগতো!

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.