Sylhet Today 24 PRINT

আসামের করিমগঞ্জে পাঁচ বাংলাদেশি ‘জঙ্গি’ আটক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ থেকে চার সন্দেহভাজন বাংলাদেশি জঙ্গিকে আটক করার কথা জানিয়েছে সেখানকার পুলিশ। মঙ্গলবার করিমগঞ্জের নিলাম বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়।

করিমগঞ্জ পুলিশের বরাত দিয়ে ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া খবরটি প্রকাশ করেছে।

করিমগঞ্জের পুলিশ সুপার পিআর কার জানান, আটক হওয়া সন্দেহভাজন জঙ্গিদের কাছ থেকে একটি বাংলাদেশি পাসপোর্ট উদ্ধার করা হয়েছে।

তিনি আরো বলেন, ‘আমরা তাদের জিজ্ঞাসাবাদ করছি। জিজ্ঞাসাবাদ শেষে তাদের গতিবিধি সম্পর্কে আরও বেশি তথ্য পাওয়া যাবে বলে ধারণা করছি’।

পিআর কার আরও জানান ওই পাঁচজনকে জিজ্ঞাসাবাদের জন্য গুয়াহাটি থেকে একটি বিশেষ দল আসাম যাবে।

টাইমস অব ইন্ডিয়ার খবর অনুযায়ী, গত ১৪ আগস্ট পাঁচ সন্দেহভাজন জঙ্গি মেঘালয়া সীমান্ত পাড়ি দেয়। পরে তারা কালীগঞ্জ এলাকার একটি ভাড়া বাড়িতে আশ্রয় নেয়।


সূত্র: টাইমস অব ইন্ডিয়া

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.