Sylhet Today 24 PRINT

পরীক্ষা কেন্দ্রেই সংবর্ধনা ত্রিপুরার বাঙালি জিমন্যাস্টকে!

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৪ আগস্ট, ২০১৬

অলিম্পিক-ব্যস্ততা শেষেই পরীক্ষা দিতে বসলেন দীপা কর্মকার। ভারতের এই বাঙালি জিমন্যাস্টকে ঘিরে ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ে উচ্ছ্বাসও ছিল দেখার মতো। মঙ্গলবার এমএ পরীক্ষা দিলেন সংবর্ধনা নিতে নিতেই!

অলিম্পিকের জন্য দীপা দিতে পারেননি তাঁর প্রথম পরীক্ষা। রাষ্ট্রবিজ্ঞানে মাস্টার্স ডিগ্রির দ্বিতীয় সেমিস্টারের এই শিক্ষার্থী সোমবার শহরে পা দিয়ে পরদিনই আসেন পরীক্ষা দিতে।


এতে সাজ সাজ রব পড়ে যায় পুরো বিশ্ববিদ্যালয়ে। পরীক্ষা শুরুর আগেই তাঁকে দেওয়া হয় সংবর্ধনা। পরীক্ষা শেষে দীপাকে ঘিরে শুরু হওয়া আনন্দ-উৎসবে শিক্ষক-সহপাঠীদের মধ্যে পড়ল সেলফি তোলার হিড়িক। পরীক্ষার পর আবার সংবর্ধনায় ভাসলেন দীপা।

তবে পরীক্ষাটা তাঁর জন্য কতটা চাপের ছিল, কেন্দ্র থেকে বেরিয়েই সেটি দীপা বলেন, ‘অলিম্পিকের মতোই টেনশন ছিল। পড়াশোনার তেমন সময় পাইনি। তবে পরীক্ষা ভালো হয়েছে।’

সূত্র: প্রথম আলো

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.