Sylhet Today 24 PRINT

মঙ্গলে নদীর সন্ধান পেলেন বাঙালি গবেষক

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৫ আগস্ট, ২০১৬

মঙ্গল গ্রহে নদীর অস্তিত্ব খুঁজে পেয়েছেন বাঙালি এক গবেষক। তিনি দেখিয়েছেন, মঙ্গলে এক সময় ছিল বড় বড় নদী।

কম করে হলেও ১৭ হাজার বর্গকিলোমিটার এলাকাজুড়ে ছড়িয়ে ছিল সেই সব নদী।

‘লাল গ্রহে’র উত্তর গোলার্ধে ‘অ্যারাবিয়া টেরা’র সুবিস্তীর্ণ এলাকায় ওই সব নদীর ‘ফসিল’র হদিস মিলল এই প্রথম। ফলে, ‘লাল গ্রহ’ বরাবরই পাথুরে আর বরফে মোড়া ছিল বলে জ্যোতির্বিজ্ঞানীদের একাংশের মধ্যে যে ‘বিশ্বাস’ ছিল, তাকে সজোরে নাড়া দিল হালের এই গবেষণা।

গবেষণাটি করেছেন ইউনিভার্সিটি কলেজ অফ লন্ডনের জিওলজি বিভাগের অধ্যাপক ভূতত্ত্ববিদ সঞ্জীব গুপ্ত। তিনি কলকাতায় জন্ম নিয়েছেন।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.