Sylhet Today 24 PRINT

নেপালে যাত্রীবাহী বাস নদীতে পড়ে নিহত ২০

সিলেটটুডে ইন্টারন্যাশনাল ডেস্ক |  ২৬ আগস্ট, ২০১৬

নেপালের চিতওয়ান জেলায় চলন্ত যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে ২০ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৭ জন।

শুক্রবার (২৬ আগস্ট) ভোর পৌনে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের বরাত দিয়ে স্থানীয় সংবাদমাধ্যগুলো জানায়।

পুলিশ জানায় গাড়ীটি নিয়ন্ত্রন হারিয়ে রাস্তা থেকে ১০০ মিটার নীচে ত্রিশূলী নদীতে পড়ে যায়। দুর্ঘটনাস্থল নেপালের রাজধানী কাঠমান্ডুর ১২০ কিলোমিটার পশ্চিমে।

দুর্ঘটনার কারন অনুসন্ধানে পুলিশ কাজ করে বলেও জানায় সংবাদমাধ্যমগুলো।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.