Sylhet Today 24 PRINT

বিধানসভায় নগ্ন সাধু!

অনলাইন ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৬

ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভায় আমন্ত্রণ জানানো হয়েছিল জৈন ধর্মগুরু তরুণ সাগরকে। শিক্ষামন্ত্রী রাম বিলাস শর্মার আমন্ত্রণে সাড়া দিয়ে বিধানসভায় এসেছিলেনও।
 
কিন্তু এই সাধুর শরীরে ছিল না কোনো কাপড়। নগ্ন অবস্থাতেই ৪০ মিনিট বক্তব্য দিলেন তিনি।
 
শুক্রবার ভারতের হরিয়ানা রাজ্যের বিধানসভায় এমন ঘটনা ঘটে।
 
তরুণ সাগর তার বক্তৃতায় বলেন, 'রাজনীতির সঙ্গে ধর্মের যেমন সম্পর্ক ঠিক তেমনি স্বামীর সঙ্গে স্ত্রীর সম্পর্ক। স্বামীর আদেশ মানা প্রতিটা স্ত্রীর কর্তব্য। তেমনি স্ত্রীকে  বিপদ থেকে রক্ষা করাও স্বামীর দায়িত্ব।'
 
কন্যা সন্তানের ভ্রূণ হত্যার সমালোচনা করেন সাধু।
 
প্রধানমন্ত্রীকে এ বিষয়ে পরামর্শ দিয়ে তিনি বলেন, 'সরকারের উচিত এখনি ঘোষণা করা। যার ঘরে মেয়ে সন্তান নাই সে লোকসভা এবং বিধানসভা নির্বাচনে দাঁড়াতে পারবে না।'

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.