Sylhet Today 24 PRINT

ত্রিপুরায় শান্তি ও সম্প্রীতির মিছিল

সিলেটটুডে ডেস্ক |  ২৮ আগস্ট, ২০১৬

বামফ্রন্টের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলায় এক শান্তি ও সম্প্রীতি মিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৮ আগস্ট) এ মিছিল অনুষ্ঠিত হয়।

মিছিলে উপস্থিত ছিলেন সিপিআই (এম) ত্রিপুরা রাজ্য কমিটি’র সম্পাদকমণ্ডলীর সদস্য গৌতম দাস, পরিবহন দফতরের মন্ত্রী মানিক দে, প্রাক্তন সংসদ সদস্য মতি লাল সাহা সহ রাজ্য বামফ্রন্টের শরিক দলের নেতারা।

মিছিলটি রাজধানীর আস্তাবল ময়দান থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন রাজপথ প্রদক্ষিণ করে।  

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.