Sylhet Today 24 PRINT

বিয়ে করে স্ত্রীকে যৌনদাসী বানাল স্বামী!

সিলেটটুডে ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

বিয়ে মানে দুটি জীবন এক হয়ে যাওয়া। বিয়ের পর ছেলে ও মেয়ের পরিবার স্বপ্ন দেখে ভালো সুখী একটি সংসার হবে।

বিশেষ করে মেয়ের পরিবার থেকে অনেক স্বপ্ন থাকে। তাদের মেয়ে ভালোভাবে সংসার করবে। সুখে-শান্তিতে থাকবে।

কিন্তু স্বামী যদি খারাপ হয় তাহলে ওই স্ত্রীর কপালে কী থাকতে পারে তা কল্পনাও করা যায় না।

আর এমনই এক খারাপ স্বামীর সঙ্গে বিয়ে হয় এক মেয়ের। বিয়ে করে বাড়িতে এনে বউকে যৌনকর্মীর কাজে বাধ্য করেন ওই স্বামী। অভিযোগে ওই স্বামীকে গ্রেফতারও করা হয়েছে।

এমনই ঘটনা ঘটেছে শার্জায়। ঘটনার মামলায় বলা হয়েছে, ওই ব্যক্তি বাইরে থেকে বিয়ে করে স্ত্রীকে সেখানে নিয়ে যান। এরপরই নিজের স্ত্রীকে অন্যের সঙ্গে রাত কাটাতে বাধ্য করেন তিনি।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.