Sylhet Today 24 PRINT

আটলান্টিক মহাসাগরে ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক |  ২৯ আগস্ট, ২০১৬

আটলান্টিক মহাসাগরের দক্ষিণাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ১০ কিলোমিটার গভীরে।

সোমবার (২৯ আগস্ট) বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় মহাসাগরের আগ্নেয়গিরির দ্বীপ অ্যাসেনশন আইল্যান্ডের উত্তরাঞ্চলে এ ভূমিকম্প আঘাত হানে। 

ব্রিটেন শাসিত অ্যাসেনশন আইল্যান্ডটি আফ্রিকার উপকূল থেকে ১৬০০ কিলোমিটার এবং ব্রাজিল উপকূল থেকে ২২৫০ দূরে।

ভূমিকম্পের পর তৎক্ষণাৎ কোনো ক্ষয়ক্ষতির খবর মেলেনি এবং সুনামির আশঙ্কাও করা হচ্ছে না।

টুডে মিডিয়া গ্রুপ কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত
✉ sylhettoday24@gmail.com ☎ ৮৮ ০১৭ ১৪৩৪ ৯৩৯৩
৭/ডি-১ (৭ম তলা), ব্লু ওয়াটার শপিং সিটি,
জিন্দাবাজার, সিলেট - ৩১০০, বাংলাদেশ।
Developed By - IT Lab Solutions Ltd.